ভর্তির শর্তাবলী​


ছাত্রের জ্ঞাতব্য বিষয় ও সম্মতি:

১. প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

২. নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।

৩. নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। বিশেষ করে ক্লাস ও খেলার সময়।

৪. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হোস্টেল ও ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না।

৫. প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ সকলের সাথে শিক্ষার্থীর আচরণ হবে মার্জিত, ভদ্র ও গ্রহণীয়।

৬. প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান প্রদত্ত নির্ধারিত পরিচয়পত্র সাথে রাখতে হবে।

৭. কোনো ছাত্র দ্বীনি পরিবেশ বজায় রাখতে অপারগ হলে, প্রতিষ্ঠানের স্বার্থ-বিরোধী বা আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত থাকলে T.C দেয়া হবে।

৮. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে।

৯. অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমিত নিতে হবে।

১০. প্রতিষ্ঠান ত্যাগ এবং প্রতিষ্ঠানে প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে।

১১. দৈনন্দিন রুটিন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে।

১২. মোবাইল ফোন ও সঢ়৩ জাতীয় কোনো ইলেক্ট্রনিক ডিভাইস রাখা যাবে না।

১৩. প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে নিজকে একজন সত্যিকার মুসলিম হিসেবে উপস্থাপন করতে হবে।

১৪. প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় টুপি, পায়জামা-পাঞ্জাবী পরিধান করতে হবে।

১৫. চুল মাদরাসার নিয়মে ছোট রাখতে হবে।

১৬. প্যান্ট পরা যাবে না এবং দাড়ি কাটা যাবে না। পাজামা টাখনুর উপর পরতে হবে এবং শর্ট পাঞ্জাবি পরা যাবে না।

১৭. প্রতিষ্ঠানের কোনো সম্পদ নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হবে।

১৮. প্রত্যেক হাফেযে কুরআনকে নির্ধারিত তিলাওয়াত ক্লাসে উপস্থিত থাকতে হবে।

১৯. প্রয়োজনে আবাসিক হতে হবে।

২০. বোর্ড পরীক্ষায় রেজি: করার জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

২১. রেজি: পরিবর্তন করতে হলে শিক্ষা বোর্ডের মাধ্যমে করতে হবে।

২২. নির্ধারিত মডেল টেস্ট ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২৩. বার্ষিক পরীক্ষা ও Test পরীক্ষায় B গ্রেড এর নিচে পেলে প্রমোশন ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

২৪. অনুমতি ছাড়া কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রমোশন পাবেনা এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

২৫. কমপক্ষে ৯০% ক্লাস ও কোচিং এ অংশগ্রহণ করতে হবে।

২৬. পরীক্ষার্থীদের জন্য যে সকল প্রোগ্রামের আয়োজন করা হবে তাতে উপস্থিত থাকতে হবে।

২৭. পরীক্ষার্থীদের Guideline মেনে চলতে হবে।

২৮. Discipline Day তে উপস্থিত থাকতে হবে।

২৯. বোর্ড পরীক্ষার্থী ছাত্রকে সংশোধন করার জন্য যে ক্রমধারা অবলম্বন করা হবে: নসিহত করা, ব্যক্তিগতভাবে মোটিভিশন করা, ত্রুটিপূর্ণ বিষয়ে সতর্ক করা, Punishment এর আওতায় আনা ও অভিভাবকসহ বসা এবং লিখিত অঙ্গীকারনামা নেয়া এরপরও সংশোধন না হলে T.C দেয়া হবে।


অভিভাবকেরের জ্ঞাতব্য বিষয় ও সম্মতি:

১. প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন জেনে সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেবেন।

২. কোনো অভিযোগ থাকলে তা সরাসরি প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষকে মৌখিক/লিখিত ভাবে জানাবেন।

৩. মহিলা অভিভাবকগণ হিজাব/পর্দা সহকারে শালীন পোশাক পরিধান করে মাদরাসায় আগমন করবেন।

৪. ছাত্রকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করবেন।

৫. ছাত্র মাদরাসার কোনো নিয়ম-কানুন, আচরণবিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নেবেন।

৬. Test ও বার্ষিক পরীক্ষায় B গ্রেড এর নিচে পেলে প্রমোশন ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৭. কোনো ছাত্র কর্তৃপক্ষের অজ্ঞাতসারে মাদরাসা থেকে চলে গেলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না ।

৮. শিক্ষার মানসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ দেয়ার চেষ্টা করবেন।

৯. পাওনা পরিশোধের ক্ষেত্রে নিন্মোক্ত বিষয় মেনে চলবেন:

  • মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  • নির্ধারিত তারিখের মধ্যে প্রদেয় টাকা পরিশোধ করতে না পারলে প্রিন্সিপালের লিখিত অনুমতি নিতে হবে।
  • আবাসিক কোন শিক্ষার্থী শিক্ষাবর্ষ শেষ হওয়ার পূর্বেই স্বেচ্ছায় হোস্টেল ত্যাগ করতে চাইলে সেক্ষেত্রে শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের জন্য নির্ধারিত হারে মাসিক ফি দিতে হবে।
  • মাদরাসা ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত কারণে হোস্টেলে না থাকলে সেক্ষেত্রে কোন ফি মওকুফ করা হবে না ।
  • ভর্তির সময় প্রদেয় টাকা ফেরত দেয়া হয় না। চ. অভিভাবক অর্থনৈতিক চুক্তিনামায় স্বাক্ষর করবেন।


Scroll to Top